সূরা আল-হিজর ১৫:৭৮

১৫:৭৮

وَإِن كَانَ أَصْحَـٰبُ ٱلْأَيْكَةِ لَظَـٰلِمِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-in kāna aṣḥābu l-aykati laẓālimīna

Taisirul Quran

আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৭৬

    এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।

  2. ১৫:৭৭

    মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।

  3. ১৫:৭৮

    আর আয়কাহবাসীরাও অবশ্যই যালিম ছিল।

  4. ১৫:৭৯

    কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম, এ দু’টো জনপদই প্রকাশ্য পথের উপর অবস্থিত।

  5. ১৫:৮০

    হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭৮-৭৯ নং আয়াতের তাফসীর “আসহাবে আয়কা’ দ্বারা হযরত শু’আইবের (আঃ) কওমকে বুঝানো হয়েছে। “আয়কা' বলা হয় গাছের ঝাড়কে। শিরক, ও কুফরী ছাড়াও তাদের অত্যাচারমূলক কাজ ছিল এই যে, তারা লুণ্ঠন করতো এবং মাপে ও ওজনে কম করতো। তাদের বস্তিটি হযরত লুতের (আঃ) কওমের বস্তির নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল। তাদের যুগটিও ছিল নূতীয়দের যুগের নিকটতম যুগ। তাঁদের দুষ্কর্ম এবং অবাধ্যতার কারণে তাদের উপরও আল্লাহর শাস্তি নেমে এসেছিল। এই উভয় বস্তিই লোক চলাচলের পথে অবস্থিত ছিল।…

সম্পূর্ণ তাফসির পড়ুন