সূরা আল-হিজর ১৫:৭৫

১৫:৭৫

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّلْمُتَوَسِّمِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

inna fī dhālika laāyātin lil'mutawassimīna

Taisirul Quran

এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৭৩

    সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।

  2. ১৫:৭৪

    আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।

  3. ১৫:৭৫

    এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।

  4. ১৫:৭৬

    এটি মানুষের চলাচল পথের পাশেই বিদ্যমান।

  5. ১৫:৭৭

    মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭৩-৭৭ নং আয়াতের তাফসীর আল্লাহ তাআলা বলেনঃ “সূর্যোদয়ের সময় এক ভীষণ শব্দ আসলো এবং সাথে সাথে তাদের বস্তীগুলি উর্ধ্বে উথিত হলো আকাশের নিকটে পৌছে সেখান থেকে ওগুলিকে উলটিয়ে দেয়া হলো, উপরের অংশ নীচে এবং নীচের অংশ উপরে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিতে শুরু করলো। সূরায়ে হূদে এটা বিস্তারিতরূপে বর্ণিত হয়েছে।যাদের পর্যবেক্ষণ শক্তি ও অন্তদৃষ্টি রয়েছে তাদের জন্যে এই বস্তিগুলির ধ্বংসের মধ্যে বড় বড় নিদর্শন বিদ্যমান রয়েছে। এই…

সম্পূর্ণ তাফসির পড়ুন