সূরা আল-হিজর ১৫:৬২

১৫:৬২

قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qāla innakum qawmun munkarūna

Taisirul Quran

সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৬০

    তবে তার স্ত্রীকে নয়, আমরা (আল্লাহর নির্দেশক্রমে) তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে, সে পেছনে থেকে যাওয়া লোকেদের মধ্যে শামিল থাকবে।’

  2. ১৫:৬১

    আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল,

  3. ১৫:৬২

    সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’

  4. ১৫:৬৩

    তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।

  5. ১৫:৬৪

    তোমার কাছে আমরা সত্য নিয়েই এসেছি, আর আমরা অবশ্যই সত্যবাদী।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৬১-৬৪ নং আয়াতের তাফসীর আল্লাহ তাআলা হযরত লূত (আঃ) সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, যখন ফেরেশতাগণ তার কাছে তরুণ সুদর্শন যুবকের রূপ ধরে অগিমন করেন তখন। তিনি তাদেরকে বলেনঃ “আপনারা তো সম্পূর্ণ অপরিচিত লোক।” তখন ফেরেশতাগণ গুপ্ত রহস্য প্রকাশ করে দিয়ে বলেনঃ “যা আপনার কওম অস্বীকার করছিল এবং যার আগমন সম্পর্কে তারা সন্ধিগ্ধ ছিল, আমরা সেই সত্য বিষয় ও অকাট্য হুকুম নিয়ে আগমন করেছি। আর ফেরেশতারা সত্য বিষয় সহই আগমন করে থাকে এবং আমরাও সত্যবাদী। যে খবর আমরা আপনাকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন