সূরা আল-হিজর ১৫:৫৭

১৫:৫৭

قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qāla famā khaṭbukum ayyuhā l-mur'salūna

Taisirul Quran

সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৫৫

    তারা বলল, ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’

  2. ১৫:৫৬

    সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমাত থেকে নিরাশ হয়?’

  3. ১৫:৫৭

    সে বলল, ‘হে আল্লাহর প্রেরিতরা! তোমরা কোন্ কাজে আগমন করেছ?’

  4. ১৫:৫৮

    তারা বলল, ‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।

  5. ১৫:৫৯

    তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

আল্লাহ তাআলা হযরত ইবরাহীম (আঃ) সম্পর্কে খবর দিচ্ছেন যে, যখন তাঁর ভয় দূর হয়ে গেল এবং সুসংবাদও প্রাপ্ত হলেন তখন তিনি ফেরেশতাদেরকে তাদের আগমনের কারণ জিজ্ঞেস করলেন। তাঁরা উত্তরে বললেনঃ “আমরা হযরত লুতের (আঃ) কওমের বস্তি উলটিয়ে দেয়ার জন্যে এসেছি। কিন্তু হযরত লুতের (আঃ) পরিবারবর্গ রক্ষা পাবে। তবে তাঁর স্ত্রী রক্ষা পাবে না। সে কওমের সঙ্গেই রয়ে যাবে এবং তাদের সাথেই ধ্বংস হয়ে যাবে।”

সম্পূর্ণ তাফসির পড়ুন