সূরা আল-হিজর ১৫:৩৭

১৫:৩৭

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qāla fa-innaka mina l-munẓarīna

Taisirul Quran

তিনি বললেন, ‘তোমাকে সময় দেয়া হল

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৩৫

    বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল লা‘নত।’

  2. ১৫:৩৬

    সে বলল, ‘হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন।’

  3. ১৫:৩৭

    তিনি বললেন, ‘তোমাকে সময় দেয়া হল

  4. ১৫:৩৮

    সেদিন পর্যন্ত যার নির্দিষ্ট ক্ষণ আমার জানা আছে।’

  5. ১৫:৩৯

    সে বলল, ‘হে আমার প্রতিপালক! যেহেতু আপনি আমাকে ভ্রান্তপথে ঠেলে দিলেন, কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপকাজকে অবশ্য অবশ্যই সুশোভিত করে দেখাব আর তাদের সবাইকে অবশ্য অবশ্যই বিভ্রান্ত করব।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

অতঃপর আল্লাহ তাআলা নিজের শাসনের নির্দেশ জারী করলেন যা কখনো টলতে পারে না। তিনি ইবলীসকে নির্দেশ দিলেনঃ ‘তুমি এই উত্তম ও মর্যাদা সম্পন্ন দল থেকে দূর হয়ে যাও। তুমি অভিশপ্ত হয়ে গেলে। কিয়ামত পর্যন্ত তোমার উপর সব সময় লানত বর্ষিত হতে থাকবে। বর্ণিত আছে যে, তৎক্ষণাৎ তার আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং সে বিলাপ করতে শুরু করে। দুনিয়ার সমস্ত শোক ও বিলাপের সূচনা হয়েছে ইবলীসের ঐ বিলাপ থেকেই। সে বিতাড়িত ও অভিশপ্ত হয়ে ফিরতে থাকে এবং হিংসার আগুনে দগ্ধিভূত…

সম্পূর্ণ তাফসির পড়ুন