সূরা আল-হাক্কাহ ৬৯:৪৪

৬৯:৪৪

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walaw taqawwala ʿalaynā baʿḍa l-aqāwīli

Taisirul Quran

নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৬৯:৪২

    এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।

  2. ৬৯:৪৩

    এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,

  3. ৬৯:৪৪

    নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,

  4. ৬৯:৪৫

    আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,

  5. ৬৯:৪৬

    তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৪৪-৫২ নং আয়াতের তাফসীর আল্লাহ তা’আলা বলেনঃ হে কাফির ও মুশরিকদের দল! তোমাদের কথা হিসেবে সত্যিই যদি আমার রাসূল (সঃ) এরূপই হতো, অর্থাৎ আমার রিসালাতের মধ্যে কিছু কম বেশী করতো বা আমি যে কথা বলিনি সেই কথা আমার নামে চালিয়ে দিতো তবে অবশ্যই তৎক্ষণাৎ আমি তাকে নিকৃষ্ট শাস্তি দিতাম অর্থাৎ আমার ডান হাত দ্বারা তার ডান হাত ধরে ফেলতাম এবং তার ঐ শিরা কেটে ফেলতাম যার উপর হৃদয় লটকানো রয়েছে। এমতাবস্থায় আমার এবং তার মাঝে এমন কেউ আসতে পারতো না যে তাকে রক্ষা করার…

সম্পূর্ণ তাফসির পড়ুন