সূরা আল-হাক্কাহ ৬৯:৩৯

৬৯:৩৯

وَمَا لَا تُبْصِرُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wamā lā tub'ṣirūna

Taisirul Quran

আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৬৯:৩৭

    যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।

  2. ৬৯:৩৮

    আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,

  3. ৬৯:৩৯

    আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না

  4. ৬৯:৪০

    যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।

  5. ৬৯:৪১

    তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৮-৪৩ নং আয়াতের তাফসীর আল্লাহ তা'আলা স্বীয় সৃষ্টবস্তুর মধ্য হতে তার ঐ সব নিদর্শনের শপথ করছেন যেগুলো মানুষ দেখতে পাচ্ছে এবং ঐগুলোরও কসম খাচ্ছেন যেগুলো মানুষের দৃষ্টির অন্তরালে রয়েছে। তিনি এর উপর শপথ করছেন যে, কুরআন কারীম তাঁর বাণী ও তাঁর ওহী, যা তিনি স্বীয় বান্দা ও রাসূল (সঃ)-এর উপর অবতীর্ণ করেছেন, যাকে তিনি আমানত আদায় ও রিসালাতের প্রচারের জন্যে পছন্দ ও মনোনীত করেছেন। (আরবি) দ্বারা হযরত মুহাম্মাদ (সঃ)-কে বুঝানো হয়েছে। এর সম্বন্ধ তার সাথে…

সম্পূর্ণ তাফসির পড়ুন