সূরা আল-হাক্কাহ ৬৯:৩৪

৬৯:৩৪

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walā yaḥuḍḍu ʿalā ṭaʿāmi l-mis'kīni

Taisirul Quran

আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৬৯:৩২

    তারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,

  2. ৬৯:৩৩

    সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,

  3. ৬৯:৩৪

    আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,

  4. ৬৯:৩৫

    কাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই,

  5. ৬৯:৩৬

    ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২৫-৩৭ নং আয়াতের তাফসীর এখানে পাপীদের অবস্থার বর্ণনা দেয়া হচ্ছে যে, কিয়ামতের মাঠে যখন তাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তখন তাদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয় ও দুঃখপূর্ণ। তারা ঐ সময় বলবেঃ ‘হায়! যদি আমাদেরকে আমাদের আমলনামা দেয়াই না হতো তবে কতইনা ভাল হতো! যদি আমাদেরকে আমাদের হিসাব অবহিতই না করা হতো! হায়! যদি ম্যই আমাদের সবকিছু শেষ করে দিতো তবে কতই না আনন্দের কথা হতো! যদি আমরা এই দ্বিতীয় জীবনই লাভ না করতাম। দুনিয়ায় যে মৃত্যুকে তারা…

সম্পূর্ণ তাফসির পড়ুন