فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
fahuwa fī ʿīshatin rāḍiyatin
অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
fahuwa fī ʿīshatin rāḍiyatin
অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا كِتَـٰبِيَهْ
তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ
আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
فِى جَنَّةٍ عَالِيَةٍ
উচ্চতম মর্যাদার জান্নাতে,
قُطُوفُهَا دَانِيَةٌ
তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
সূত্র: Tafseer ibn Kathir
১৯-২৪ নং আয়াতের তাফসীর এখানে বর্ণনা দেয়া হচ্ছে যে, যে ভাগ্যবান লোকদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেয়া হবে তারা অত্যন্ত খুশী হবে এবং আনন্দের আতিশয্যে তারা প্রত্যেককে বলবেঃ তোমরা আমার আমলনামা পড়ে দেখো! এটা এজন্যে যে, মানবীয় স্বভাবের কারণে তাদের দ্বারা যা কিছু গুনাহর কাজ হয়েছিল সেগুলোও তাদের তাওবার কারণে ক্ষমা করে দেয়া হয়েছে। শুধু ক্ষমা করে দেয়াই হয়নি, বরং ঐগুলোর পরিবর্তে পুণ্য লিখে দেয়া হয়েছে। সুতরাং তারা শুধু নেকীর আমলনামা…
সম্পূর্ণ তাফসির পড়ুন