সূরা আল-গাশিয়া ৮৮:২৩

৮৮:২৩

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

illā man tawallā wakafara

Taisirul Quran

তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৮:২১

    কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।

  2. ৮৮:২২

    তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।

  3. ৮৮:২৩

    তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে

  4. ৮৮:২৪

    আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।

  5. ৮৮:২৫

    তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৭-২৬ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা তাঁর বান্দাদেরকে আদেশ করছেন যে, তারা যেন তার সৃষ্টি জগতের বিভিন্ন সৃষ্টির প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টিনিক্ষেপ করে এবং অনুভব করে যে, ঐ সব থেকে স্রষ্টার কি অপরিসীম ক্ষমতাই না প্রকাশ পাচ্ছে। তাঁর কুদরত, তার ক্ষমতা প্রতিটি জিনিস কিভাবে প্রকাশ করছে। তাই মহান আল্লাহ বলেনঃ তবে কি তারা দৃষ্টিপাত করে না উটের দিকে যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে? অর্থাৎ উটের প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে, ওকে…

সম্পূর্ণ তাফসির পড়ুন