সূরা আল-ফাতহ ৪৮:৩

৪৮:৩

وَيَنصُرَكَ ٱللَّهُ نَصْرًا عَزِيزًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

wayanṣuraka l-lahu naṣran ʿazīzan

Taisirul Quran

আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৪৮:১

    আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়।

  2. ৪৮:২

    যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তাঁর নি‘মাত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন।

  3. ৪৮:৩

    আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।

  4. ৪৮:৪

    তিনিই মু’মিনদের দিলে প্রশান্তি নাযিল করেন যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও যমীনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।

  5. ৪৮:৫

    (তিনি এ কাজ করেন এজন্য) যাতে তিনি মু’মিন পুরুষ ও মু’মিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাঃ) হতে বর্ণিত আছে যে, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ্ (সঃ) সফরে পথ চলা অবস্থায় স্বীয় উষ্ট্রীর উপরই সূরায়ে ফাহ্ তিলাওয়াত করেন এবং বার বার ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে থাকেন। বর্ণনাকারী হযরত মুআবিয়া ইবনে কুররা (রাঃ) বলেনঃ “লোকদের একত্রিত হয়ে যাওয়ার আশংকা করলে আমি রাসূলুল্লাহ্ (সঃ)-এর তিলাওয়াতের মত তিলাওয়াত করেই তোমাদেরকে শুনিয়ে দিতাম।” (এ হাদীসটি ইমাম বুখারী (রঃ), ইমাম মুসলিম (রঃ) এবং ইমাম আহমাদ (রঃ) বর্ণনা…

সম্পূর্ণ তাফসির পড়ুন