সূরা আল-ফালাক ১১৩:৩

১১৩:৩

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wamin sharri ghāsiqin idhā waqaba

Taisirul Quran

আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১১৩:১

    বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,

  2. ১১৩:২

    তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,

  3. ১১৩:৩

    আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।

  4. ১১৩:৪

    এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,

  5. ১১৩:৫

    এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৫ নং আয়াতের তাফসীরমুসনাদে ইবনে আবী হাতিমে হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, (আরবি) সকাল বেলাকে বলা হয়। আওফী (রঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হতেও এটাই বর্ণনা করেছেন। কুরআন কারীমেরই অন্য জায়গায় (আরবি) রয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে এটাও বর্ণিত আছে যে, (আরবি) এর অর্থ হলো মাখলুক। হযরত কা'ব আহবার (রাঃ) বলেন যে, (আরবি) হলো জাহান্নামের একটি জায়গা। ঐ জায়গার দরজা খোলা হলে তথাকার আগুনের উত্তাপ এবং ভয়াবহতায় জাহান্নামের সমস্ত অধিবাসী চীৎকার করতে…

সম্পূর্ণ তাফসির পড়ুন