সূরা আল-ফাজর ৮৯:২৫

৮৯:২৫

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fayawma-idhin lā yuʿadhibu ʿadhābahu aḥadun

Taisirul Quran

অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৯:২৩

    আর জাহান্নামকে সেদিন (সামনাসামনি) আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?

  2. ৮৯:২৪

    সে বলবে, ‘হায়! আমার (এখনকার) জীবনের জন্য যদি আমি (সৎকর্ম) আগে পাঠাতাম!

  3. ৮৯:২৫

    অতঃপর সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

  4. ৮৯:২৬

    এবং তাঁর বাঁধনের মত কেউ বাঁধতে পারবে না।

  5. ৮৯:২৭

    (অপর দিকে নেককার লোককে বলা হবে) হে প্রশান্ত আত্মা!

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

২১-৩০ নং আয়াতের তাফসীরএখানে কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা দেয়া হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেনঃ নিশ্চয়ই সেদিন জমীনকে নিচু করে দেয়া হবে, উচু নিচু জমীন সব সমান করে দেয়া হবে। সমগ্র জমীন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পাহাড় পবর্তকে মাটির সাথে সমতল করে দেয়া হবে। সকল সৃষ্ট জীব কবর থেকে বেরিয়ে আসবে। স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের বিচারের জন্যে এগিয়ে আসবেন। সকল আদম সন্তানের নেতা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে সুপারিশের জন্যে অনুরোধ করা…

সম্পূর্ণ তাফসির পড়ুন