সূরা আল-বাকারা ২:৯৯

২:৯৯

وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكَ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَآ إِلَّا ٱلْفَـٰسِقُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

walaqad anzalnā ilayka āyātin bayyinātin wamā yakfuru bihā illā l-fāsiqūna

Taisirul Quran

এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২:৯৭

    বল, ‘যে ব্যক্তি জিবরাঈলের শত্রু হয়েছে, (সে রাগে মরে যাক) কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কুরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে’।

  2. ২:৯৮

    যে ব্যক্তি আল্লাহর, তাঁর ফেরেশতাদের ও তাঁর রসূলগণের এবং জিবরাঈলের ও মীকাইলের শত্রু সাজবে, নিশ্চয়ই আল্লাহও (এসব) কাফিরদের শত্রু।

  3. ২:৯৯

    এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।

  4. ২:১০০

    এটা কি নয় যে তারা যখনই কোন অঙ্গীকার করে, তখনই তাদের কোন না কোন দল সেই অঙ্গীকারকে বর্জন করে? বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না।

  5. ২:১০১

    এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসূল আসল যে এদের নিকট যে কিতাব রয়েছে, সেই কিতাবের সমর্থক, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৯৯-১০৩ নং আয়াতের তাফসীরঅর্থাৎ হে মুহাম্মদ (সঃ) আমি এমন এমন নিদর্শনাবলী তোমার উপর অবতীর্ণ করেছি যা তোমার নবুওয়াতের জন্যে প্রকাশ্য দলীল হতে পারে। ইয়াহুদীদের বিশেষ জ্ঞান ভাণ্ডার তাওরাতের গোপনীয় কথা, তাদের পরিবর্তনকৃত আহকাম ইত্যাদি সব কিছুই আমি এই অলৌকিক কিতাব কুরআন মাজীদের মধ্যে বর্ণনা করেছি। ওটা শুনে প্রত্যেক জীবিত অন্তর তোমার নবুওয়াতের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়ে পড়ে। তবে ইয়াহূদীরা যে হিংসা-বিদ্বেষ বশতঃ মানছে না ওটা অন্য কথা। নতুবা…

সম্পূর্ণ তাফসির পড়ুন