সূরা আল-বাকারা ২:১৩৫

২:১৩৫

وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَـٰرَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَٰهِـۧمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

waqālū kūnū hūdan aw naṣārā tahtadū qul bal millata ib'rāhīma ḥanīfan wamā kāna mina l-mush'rikīna

Taisirul Quran

ওরা বলে, ‘তোমরা ইয়াহূদী বা নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে’। বল, ‘বরং একনিষ্ঠ হয়ে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর আর তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না’।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২:১৩৩

    তোমরা কি সে সময় উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, ‘আমার পরে তোমরা কার উপাসনা করবে’? পুত্রগণ উত্তর দিয়েছিল, ‘আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পিত।

  2. ২:১৩৪

    এ লোকেরা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না।

  3. ২:১৩৫

    ওরা বলে, ‘তোমরা ইয়াহূদী বা নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে’। বল, ‘বরং একনিষ্ঠ হয়ে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর আর তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না’।

  4. ২:১৩৬

    তোমরা বল, ‘আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যা ইবরাহীম ও ইসমা‘ঈল এবং ইসহাক ও ইয়াকূব ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ‘ঈসাকে দেয়া হয়েছে আর যা অন্যান্য নাবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেয়া হয়েছে (এ সবের প্রতিও ঈমান এনেছি), আমরা এদের মধ্য হতে কোন একজনের ব্যাপারেও কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত’।

  5. ২:১৩৭

    সুতরাং এরা যদি তেমন ঈমান আনে, যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি অস্বীকার করে, তবে তারা ভেদাভেদে লিপ্ত, সে অবস্থায় তোমার জন্য তাদের (অনিষ্ট হতে বাঁচার জন্য) আল্লাহ্ই যথেষ্ট এবং তিনিই সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

এক চক্ষু বিশিষ্ট আবদুল্লাহ বিন সুরিয়া নামক একজন ইয়াহুদী রাসূলুল্লাহ (সঃ) কে বলেছিলঃ “আমরাই সঠিক পথে রয়েছি। তোমরা আমাদের অনুসারী হও তবে তোমরাও সুপথ প্রাপ্ত হবে। তখন এই আয়াত অবতীর্ণ হয়। আল্লাহ তা'আলা জানিয়ে দিচ্ছেন যে, মুহাম্মদ (সঃ) ও তাঁর অনুসারীরাইতো ইবরাহীম (আঃ)-এর সুদৃঢ় ধর্মের অনুসারী। ইবরাহীম (আঃ) তো ছিলেন সঠিক ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত। তিনি আল্লাহর অকৃত্রিম প্রেমিক, বায়তুল্লাহ শরীফের দিকে মনঃসংযোগকারী, ক্ষমতা থাকার সময় হজ্বকে অবশ্য…

সম্পূর্ণ তাফসির পড়ুন