وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
wamā adrāka mā l-ʿaqabatu
তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
wamā adrāka mā l-ʿaqabatu
তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
আর আমি তাকে (পাপ ও পুণ্যের) দু’টো পথ দেখিয়েছি।
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
তুমি কি জান দুর্গম গিরিপথ কী?
فَكُّ رَقَبَةٍ
(তা হচ্ছে) দাসমুক্তি।
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান
সূত্র: Tafseer ibn Kathir
১১-২০ নং আয়াতের তাফসীরহযরত ইবনে উমার (রাঃ) বলেন যে, আকাবা হলে জাহান্নামের একটি পাহাড়ের নাম। হযরত কাব আহবার (রাঃ) বলেন যে, ওটা হলো জাহান্নামের সত্তরটি সোপান। কাতাদা (রঃ) বলেনঃ এটা প্রবেশ করার শক্ত ঘাঁটি, আল্লাহ তা'আলার আনুগত্যের মাধ্যমে তাতে প্রবেশ কর। এরপর ঘোষিত হচ্ছেঃ তোমার কি জানা আছে, এ ঘাঁটি কি? অতঃপর বলেনঃ গোলাম আযাদ করা এবং আল্লাহর নামে অন্নদান করা।ইবনে যায়েদ বলেনঃ অর্থাৎ ওরা মুক্তি ও কল্যাণের পথে চলেনি কেন? তারপর মানুষকে সর্তক করতে…
সম্পূর্ণ তাফসির পড়ুন