সূরা আল-আ'রাফ ৭:১২০

৭:১২০

وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-ul'qiya l-saḥaratu sājidīna

Taisirul Quran

আর যাদুকররা সাজদায় লুটিয়ে পড়ল।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭:১১৮

    প্রকৃত সত্য প্রকাশ হয়ে গেল, তারা যা সাজিয়েছিল তা নিস্ফল হয়ে গেল।

  2. ৭:১১৯

    তারা সেখানে পরাজিত হল আর লাঞ্ছিত অবস্থায় ফিরে গেল।

  3. ৭:১২০

    আর যাদুকররা সাজদায় লুটিয়ে পড়ল।

  4. ৭:১২১

    তারা বলল, ‘আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম।

  5. ৭:১২২

    মূসা আর হারূনের প্রতিপালকের প্রতি।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১৭-১২২ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা এই ভীষণ পরীক্ষাক্ষেত্রে হযরত মূসা (আঃ)-এর নিকট অহী পাঠালেন যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য আনয়ন করলো। মূসা (আঃ) তাঁর লাঠিখানা নিক্ষেপ করলেন। ঐ দেখুন! ওটা ঐসব কাল্পনিক সাপকে গিলে ফেললো। ঐ খেয়ালী সাপগুলোর একটিও রক্ষা পেলো না। ঐ যাদুকরগণ জেনে ফেললো যে, এটা যাদু নয়, বরং কোন আসমানী সাহায্য ও আল্লাহ তা'আলারই কাজ। সুতরাং তারা সবাই আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল এবং বললোঃ “আমরা মূসা (আঃ) ও হারূন (আঃ)-এর আল্লাহর…

সম্পূর্ণ তাফসির পড়ুন