সূরা আল-আলাক ৯৬:২

৯৬:২

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

khalaqa l-insāna min ʿalaqin

Taisirul Quran

সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯৬:১

    পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,

  2. ৯৬:২

    সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।

  3. ৯৬:৩

    পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।

  4. ৯৬:৪

    যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

কুরআনের এই সূরাটিরই নিম্নের আয়াতগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয়।১-৫ নং আয়াতের তাফসীরহযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সঃ)-এর প্রতি অহীর প্রথম সূচনা হয় ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন তা প্রভাতের প্রকাশের ন্যায় সঠিকরূপে প্রকাশ পেয়ে যেতো। তারপর তিনি হেরাগিরি গুহায় ধ্যান করতে শুরু করেন। উম্মুল মুমিনীন হযরত খাদীজার (রাঃ) নিকট থেকে খাদ্য পানীয় নিয়ে তিনি হেরা গুহায় চলে যেতেন এবং কয়েকদিন সেখানে ইবাদত…

সম্পূর্ণ তাফসির পড়ুন