সূরা আল-আ'লা ৮৭:৯

৮৭:৯

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fadhakkir in nafaʿati l-dhik'rā

Taisirul Quran

কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৭:৭

    তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।

  2. ৮৭:৮

    আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।

  3. ৮৭:৯

    কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।

  4. ৮৭:১০

    যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।

  5. ৮৭:১১

    আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

এ সূরাটি যে মক্কী সূরা তার প্রমাণ এই যে, হযরত বারা ইবনে আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “নবী করীম (সঃ)-এর সাহাবীদের মধ্যে যারা সর্ব প্রথম আমাদের নিকট (মদীনায়) আসেন তারা হলেন হযরত মুসআব ইবনে উমায়ের (রাঃ) এবং হযরত ইবনে উম্মি মাকতুম (রাঃ)। তাঁরা আমাদেরকে কুরআন পড়াতে শুরু করেন। অতঃপর হযরত বিলাল (রাঃ), হযরত আম্মার (রাঃ) এবং হযরত সা'দ (রাঃ) আগমন করেন। তারপর হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) বিশজন সাহাবী সমভিব্যাহারে আমাদের কছে আসেন। তারপর নবী করীম…

সম্পূর্ণ তাফসির পড়ুন