সূরা আল-আ'লা ৮৭:১৭

৮৭:১৭

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wal-ākhiratu khayrun wa-abqā

Taisirul Quran

অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৭:১৫

    আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।

  2. ৮৭:১৬

    কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,

  3. ৮৭:১৭

    অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।

  4. ৮৭:১৮

    আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,

  5. ৮৭:১৯

    ইবরাহীম ও মূসার কিতাবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৪-১৯ নং আয়াতের তাফসীরআল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ যে ব্যক্তি চরিত্রহীনতা হতে নিজেকে পবিত্র করে নিয়েছে, ইসলামের হুকুম আহকামের পুরোপুরি তাবেদারী করেছে এবং নামায প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র আল্লাহর আদেশ পালন ও তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সে মুক্তি ও সাফল্য লাভ করেছে।হযরত জাবির ইবনে আবদিল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী করীম (সঃ) (আরবি) এ আয়াতের তাফসীরে বলেনঃ “যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করেছে, সে মুক্তি ও সাফল্য লাভ করেছে। আর (আরবি) এ…

সম্পূর্ণ তাফসির পড়ুন