সূরা আল-আদিয়াত ১০০:৯

১০০:৯

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

afalā yaʿlamu idhā buʿ'thira mā fī l-qubūri

Taisirul Quran

সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১০০:৭

    আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।

  2. ১০০:৮

    আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।

  3. ১০০:৯

    সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,

  4. ১০০:১০

    আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,

  5. ১০০:১১

    নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১১ নং আয়াতের তাফসীরমুজাহিদের ঘোড়া যখন আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে হাঁপাতে হাঁপাতে এবং হ্রেষাধ্বনি দিতে দিতে দৌড়ায়, আল্লাহ তা'আলা ঐ ঘোড়ার শপথ করছেন। তারপর শপথ করছেন, ঐ ঘোড়াসমূহের যারা পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত করতে থাকে। তারপর প্রভাতকালে অভিযান শুরু করে। অনন্তর ধুলি উড়ায়, তারপর শত্রুদলে ঢুকে পড়ে।রাসূলুল্লাহর (সঃ) পবিত্র অভ্যাস ছিল এই যে, তিনি শত্রু বেষ্টিত কোন জনপদে গমন করলে সেখানে রাত্রে অবস্থান করে আযানের শব্দ কান লাগিয়ে…

সম্পূর্ণ তাফসির পড়ুন