সূরা আয-যারিয়াত ৫১:৩৩

৫১:৩৩

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

linur'sila ʿalayhim ḥijāratan min ṭīnin

Taisirul Quran

যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫১:৩১

    ইবরাহীম বলল- ‘ওহে আল্লাহর দূতগণ (ফেরেশতারা)! তোমাদের কাজ কী (এখন)?’

  2. ৫১:৩২

    তারা বলল- ‘আমাদেরকে এক অপরাধী জাতির কাছে পাঠানো হয়েছে'।

  3. ৫১:৩৩

    যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি

  4. ৫১:৩৪

    যা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত হয়ে আছে সীমালঙ্ঘনকারীদের জন্য।

  5. ৫১:৩৫

    সেখানে যারা মু’মিন ছিল আমি তাদেরকে বের করে এনেছিলাম,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩১-৩৭ নং আয়াতের তাফসীর: ইতিপূর্বে গত হয়েছে যে, আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আঃ) সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বলেনঃ (আরবী) অর্থাৎ “অতঃপর যখন ইবরাহীম (আঃ)-এর ভীতি দূরীভূত হলো এবং তার নিকট সুসংবাদ আসলো তখন সে লূত (আঃ)-এর সম্প্রদায়ের সম্বন্ধে আমার সাথে বাদানুবাদ করতে লাগলো। ইবরাহীম (আঃ) তো অবশ্যই সহনশীল, কোমল হৃদয়, সতত আল্লাহ অভিমুখী। হে ইবরাহীম (আঃ)! এটা হতে তুমি বিরত হও। তোমার প্রতিপালকের বিধান এসে পড়েছে; তাদের উপর তো শাস্তি আসবে যা অনিবার্য।"…

সম্পূর্ণ তাফসির পড়ুন