إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
inna shajarata l-zaqūmi
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
inna shajarata l-zaqūmi
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)
يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًى شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ
যেদিন বন্ধু বন্ধুর কোন উপকারে আসবে না, আর তাদেরকে সাহায্যও করা হবে না।
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
তবে আল্লাহ যার প্রতি রহমত করবেন তার কথা আলাদা। তিনি মহাপরাক্রান্ত, বড়ই দয়ালু।
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে)
طَعَامُ ٱلْأَثِيمِ
পাপীর খাদ্য
كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ
গলিত তামার মত পেটে ফুটতে থাকবে।
সূত্র: Tafseer ibn Kathir
৪৩-৫০ নং আয়াতের তাফসীর: কিয়ামতকে অস্বীকারকারীদের জন্যে যে শাস্তি রয়েছে আল্লাহ তা'আলা এখানে তারই বর্ণনা দিচ্ছেন যে, যারা কিয়ামতকে অবিশ্বাস করতঃ দুনিয়ায় সদা পাপকার্যে লিপ্ত থেকেছে তাদেরকে কিয়ামতের দিন যাককূম গাছ খেতে দেয়া হবে। কেউ কেউ বলেন যে, এর দ্বারা আবু জাহেলকে বুঝানো হয়েছে। এটা নিঃসন্দেহ যে, এ আয়াতের ভীতি প্রদর্শনের মধ্যে সেও শামিল রয়েছে, কিন্তু শুধু তারই সম্পর্কে আয়াতটি নাযিল হয়েছে এটা মনে করা ঠিক নয়। হযরত আবু দারদা একটি লোককে এ…
সম্পূর্ণ তাফসির পড়ুন