সূরা আদ-দুখান ৪৪:২৭

৪৪:২৭

وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَـٰكِهِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wanaʿmatin kānū fīhā fākihīna

Taisirul Quran

আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৪৪:২৫

    তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,

  2. ৪৪:২৬

    শস্য ক্ষেত, আর অভিজাত স্থান,

  3. ৪৪:২৭

    আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।

  4. ৪৪:২৮

    এমনটাই হয়েছিল, অতঃপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।

  5. ৪৪:২৯

    আসমান আর যমীন তাদের জন্য কাঁদেনি, আর তাদেরকে একটু অবসরও দেয়া হয়নি।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৭-৩৩ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা বলেন যে, তিনি ঐ মুশরিকদের পূর্বে মিসরের কিবতীদেরকে পরীক্ষা করেছিলেন। তিনি তাদের কাছে তাঁর সম্মানিত রাসূল হযরত মূসা (আঃ)-কে প্রেরণ করেছিলেন। হযরত মূসা (আঃ) তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেনঃ “তোমরা বানী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও এবং তাদেরকে কষ্ট দিয়ো না। আমি আমার নবুওয়াতের প্রমাণ হিসেবে কতকগুলো মু'জিযা নিয়ে এসেছি। যারা হিদায়াত মেনে নিবে তারা শান্তি ও নিরাপত্তা লাভ…

সম্পূর্ণ তাফসির পড়ুন