সূরা আদ-দুহা ৯৩:৯

৯৩:৯

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ

উচ্চারণ (ইংরেজি হরফে)

fa-ammā l-yatīma falā taqhar

Taisirul Quran

কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৯৩:৭

    তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশা-হীন, অতঃপর দেখালেন সঠিক পথ।

  2. ৯৩:৮

    তিনি তোমাকে পেলেন নিঃস্ব, অতঃপর করলেন অভাবমুক্ত।

  3. ৯৩:৯

    কাজেই তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা করবে না।

  4. ৯৩:১০

    এবং ভিক্ষুককে ধমক দিবে না।

  5. ৯৩:১১

    আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

হযরত ইকরামা (রঃ) হতে বর্ণিত আছে যে, তিনি হযরত ইসমাঈল ইবনে কুসতুনতীন (রঃ) এবং হযরত শবল ইবনে ইবাদের (রঃ) সামনে কুরআন পাঠ করছিলেন। যখন তিনি (আরবি) পর্যন্ত পৌঁছেন তখন তারা উভয়েই বলেনঃ এখান হতে শেষ পর্যন্ত প্রত্যেক সূরার শেষে তাকবীর পাঠ করবেন। আমরা ইবনে কাসীর (রঃ)এর সামনে পাঠ করছিলাম, তিনি মুজাহিদ (রঃ)-এর সামনে পাঠ করলে তিনিও তাকে এই নির্দেশ দেন। তিনি আমাদেরকে অনুরূপ কথা বলেছিলেন। তিনি পাঠ করেছিলেন হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সামনে। তিনিও তাঁকে এই…

সম্পূর্ণ তাফসির পড়ুন