সূরা আবাসা ৮০:৩৪

৮০:৩৪

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

উচ্চারণ (ইংরেজি হরফে)

yawma yafirru l-maru min akhīhi

Taisirul Quran

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮০:৩২

    তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।

  2. ৮০:৩৩

    অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;

  3. ৮০:৩৪

    সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

  4. ৮০:৩৫

    তার মা, তার বাপ,

  5. ৮০:৩৬

    তার স্ত্রী ও তার সন্তান থেকে,

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৩৩-৪২ নং আয়াতের তাফসীরহযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, (আরবি) কিয়ামতের একটি নাম। এ নামের কারণ এই যে, কিয়ামতের শিংগার আওয়াজ ও শোরগোলে কানের পর্দা ফেটে যাবে। সেদিন মানুষ তার নিকটাত্মীয়দেরকে দেখবে কিন্তু তাদেরকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো কোন কাজে আসবে না। স্বামী তার স্ত্রীকে দেখে বলবেঃ আমি পৃথিবীতে তোমার সাথে কিরূপ ব্যবহার করেছিলাম? স্ত্রী উত্তরে বলবেঃ নিঃসন্দেহে আপনি আমার সাথে খুবই ভাল ব্যবহার করেছিলেন। আমাকে খুবই ভালবাসতেন। এ কথা শুনে স্বামী…

সম্পূর্ণ তাফসির পড়ুন