সূরা আবাসা ৮০:১৮

৮০:১৮

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

উচ্চারণ (ইংরেজি হরফে)

min ayyi shayin khalaqahu

Taisirul Quran

আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮০:১৬

    (যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।

  2. ৮০:১৭

    মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?

  3. ৮০:১৮

    আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?

  4. ৮০:১৯

    শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।

  5. ৮০:২০

    অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৭-৩২ নং আয়াতের তাফসীরমৃত্যুর পর পুনরুত্থানকে যারা বিশ্বাস করে না এখানে তাদের নিন্দে করা হয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) (আরবি)-এর অর্থ করেছেনঃ মানুষের উপর লা'নত বর্ষিত হোক। তারা কতই না অকৃতজ্ঞ! আর এও অর্থ করা হয়েছে যে, সাধারণভাবে প্রায় সব মানুষই অবিশ্বাসকারী। তারা কোন দলীল-প্রমাণ ছাড়াই শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে একটি বিষয়কে অসম্ভব মনে করে থাকে। নিজেদের বিদ্যা-বুদ্ধির স্বল্পতা সত্ত্বেও ঝট করে আল্লাহ্ তা'আলার বাণীকে অস্বীকার ও অবিশ্বাস করে…

সম্পূর্ণ তাফসির পড়ুন