সূরা আবাসা ৮০:১

৮০:১

عَبَسَ وَتَوَلَّىٰٓ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ʿabasa watawallā

Taisirul Quran

(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮০:১

    (নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।

  2. ৮০:২

    (কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।

  3. ৮০:৩

    (হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১৬ নং আয়াতের তাফসীরবহু তাফসীরকার লিখেছেন যে, একদা রাসূলুল্লাহ্ (সঃ) কুরায়েশ নেতাদেরকে ইসলামের শিক্ষা, সৌন্দর্য ও আদর্শ সম্পর্কে অবহিত করছিলেন এবং সেদিকে গভীর মনোযোগ দিয়েছিলেন। তিনি আশা করছিলেন যে, হয়তো আল্লাহ্ তা'আলা তাদেরকেই ইসলাম গ্রহণের সৌভাগ্য দান করবেন। ঐ সময়ে হঠাৎ আব্দুল্লাহ্ ইবনে উম্মি মাকতুম (রাঃ) নামক এক অন্ধ সাহাবী তাঁর কাছে এলেন। ইবনে উম্মি মাকতুম (রাঃ) বহু পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। প্রায়ই তিনি রাসূলুল্লাহ্ (সঃ)-এর কাছে…

সম্পূর্ণ তাফসির পড়ুন