সূরা সোয়াদ ৩৮:৭৯

৩৮:৭৯

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qāla rabbi fa-anẓir'nī ilā yawmi yub'ʿathūna

Taisirul Quran

সে বলল- হে আমার প্রতিপালক! তাহলে আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৮:৭৭

    তিনি বললেন- তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি হলে লাঞ্ছিত, বিতাড়িত।

  2. ৩৮:৭৮

    বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল আমার অভিশাপ।

  3. ৩৮:৭৯

    সে বলল- হে আমার প্রতিপালক! তাহলে আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন।

  4. ৩৮:৮০

    তিনি বললেন- তোমাকে সময় দেয়া হল,

  5. ৩৮:৮১

    সেদিন পর্যন্ত যার (আগমন) কাল সুনির্ধারিত।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৭১-৮৫ নং আয়াতের তাফসীর: এ ঘটনাটি সূরায়ে বাকারা, সূরায়ে আ'রাফ, সূরায়ে হিজ্বর, সূরায়ে সুবহান, সূরায়ে কাহাফ এবং সূরায়ে সোয়াদে বর্ণিত হয়েছে। হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করার পূর্বে আল্লাহ্ ফেরেশতাদেরকে নিজের ইচ্ছার কথা বলেন যে, তিনি মাটি দ্বারা আদম (আঃ)-কে সৃষ্টি করবেন। তিনি তাদেরকে এ কথাও বললেন যে, যখন তিনি আদম (আঃ)-কে সৃষ্টি করবেন তখন যেন তারা তাকে সিজদা করেন, যাতে আল্লাহর আদেশ পালনের সাথে সাথে আদম (আঃ)-এরও আভিজাত্য প্রকাশ পায়। ফেরেশতারা সাথে…

সম্পূর্ণ তাফসির পড়ুন