সূরা সাবা ৩৪:১৮

৩৪:১৮

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا قُرًى ظَـٰهِرَةً وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۖ سِيرُوا فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wajaʿalnā baynahum wabayna l-qurā allatī bāraknā fīhā quran ẓāhiratan waqaddarnā fīhā l-sayra sīrū fīhā layāliya wa-ayyāman āminīna

Taisirul Quran

তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মনযিল করে দিয়েছিলাম। (আর তাদেরকে বলেছিলাম) তোমরা এ সব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ কর।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৪:১৬

    কিন্তু তারা (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নিল। কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ-ভাঙ্গা বন্যা, আর আমি তাদের বাগান দু’টিকে পরিবর্তিত করে দিলাম এমন দু’টি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউগাছ আর কিছু কুল গাছ।

  2. ৩৪:১৭

    অকৃতজ্ঞতাভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না।

  3. ৩৪:১৮

    তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মনযিল করে দিয়েছিলাম। (আর তাদেরকে বলেছিলাম) তোমরা এ সব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ কর।

  4. ৩৪:১৯

    কিন্তু তারা বলল- হে আমাদের পালনকর্তা! আমাদের সফর-মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি যুলম করেছিল। কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম (যে কাহিনী শোনানো হয়) আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।

  5. ৩৪:২০

    তাদের ব্যাপারে ইবলীস তার ধারণা সত্য প্রমাণিত করল (যে ধারণা ইবলীস আল্লাহর নিকট ব্যক্ত করেছিল যে, অল্প সংখ্যক ব্যতীত সে মানুষদেরকে নিজের বশীভূত করে ছাড়বে)। ফলে মু’মিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করল।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৮-১৯ নং আয়াতের তাফসীর: এগুলো ছাড়াও তাদেরকে আল্লাহ তা'আলা আরো যেসব নিয়ামত দান। করেছিলেন সেগুলোর বর্ণনা দেয়া হচ্ছে। তারা কাছাকাছি বসবাস করতো। কোন মুসাফিরকে বিদেশে যাবার জন্যে রসদ-পত্র, পানি ইত্যাদি সাথে নেয়ার কোন প্রয়োজন হতো না। প্রত্যেক মঞ্জিলে পাকা, তাজা, মিষ্ট ফল, ভাল পানি মজুদ থাকতো। প্রত্যেক রাত্রে তারা যে কোন গ্রামে আরামের সাথে ও নিরাপদে আসা যাওয়া করতো। কথিত আছে যে, গ্রামগুলো সানআ’র নিকট অবস্থিত ছিল।(আরবী) শব্দটিরও দ্বিতীয় পঠন (আরবী)…

সম্পূর্ণ তাফসির পড়ুন