সূরা আশ-শুআ'রা ২৬:৮৮

২৬:৮৮

يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

yawma lā yanfaʿu mālun walā banūna

Taisirul Quran

যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি কোন কাজে আসবে না।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:৮৬

    আর তুমি আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো গুমরাহদের অর্ন্তভুক্ত।

  2. ২৬:৮৭

    এবং পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না।

  3. ২৬:৮৮

    যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি কোন কাজে আসবে না।

  4. ২৬:৮৯

    কেবল (সাফল্য লাভ করবে) সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।

  5. ২৬:৯০

    আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮৩-৮৯ নং আয়াতের তাফসীরএটা হলো হযরত ইবরাহীম (আঃ)-এর প্রার্থনা যে, তাঁর প্রতিপালক যেন তাকে হুকম দান করেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ওটা (হু) হলো ইলম বা জ্ঞান। ইকরামা (রঃ) বলেন যে, ওটা হলো আকল। মুজাহিদ (রঃ) বলেন যে, ওটা হলো কুরআন। আর সুদ্দী (রঃ) বলেন যে, ওটা হলো নবুওয়াত। হযরত ইবরাহীম (আঃ) আল্লাহ তা'আলার নিকট দু'আ করেন যে, তিনি যেন তাকে এগুলো দান করে দুনিয়া ও আখিরাতে সৎ লোকদের সাথে মিলিত করেন। যেমন নবী (সঃ) জীবনের শেষ সময়ে বলেছিলেন (আরবি)…

সম্পূর্ণ তাফসির পড়ুন