সূরা আশ-শুআ'রা ২৬:১৮৫

২৬:১৮৫

قَالُوٓا إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

qālū innamā anta mina l-musaḥarīna

Taisirul Quran

তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৮৩

    মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিবে না। আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না।

  2. ২৬:১৮৪

    এবং ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী বংশাবলীকে সৃষ্টি করেছেন।’

  3. ২৬:১৮৫

    তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন।

  4. ২৬:১৮৬

    তুমি আমাদের মতই মানুষ বৈ নও, আমরা মনে করি তুমি অবশ্য মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।

  5. ২৬:১৮৭

    তুমি সত্যবাদী হলে আকাশের এক টুকরো আমাদের উপর ফেলে দাও।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৮৫-১৯১ নং আয়াতের তাফসীরসামূদ সম্প্রদায় তাদের নবীকে যে উত্তর দিয়েছিল ঐ উত্তরই এই লোকগুলোও তাদের নবীকে দিলো। তারাও নবী (আঃ)-কে বললোঃ “তোমাকে কেউ যাদু করেছে। তোমার জ্ঞান ঠিক নেই। তুমি তো আমাদের মতই একজন মানুষ। আর আমাদের তো বিশ্বাস যে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তা'আলা তোমাকে নবীরূপে প্রেরণ করেননি। আচ্ছা, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তবে আকাশের একটি খণ্ড আমাদের উপর ফেলে দাও দেখি? আসমানী শাস্তি আমাদের উপর নিয়ে এসো।” যেমন কুরায়েশরা রাসূলুল্লাহ…

সম্পূর্ণ তাফসির পড়ুন