সূরা আশ-শুআ'রা ২৬:১৭৩

২৬:১৭৩

وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wa-amṭarnā ʿalayhim maṭaran fasāa maṭaru l-mundharīna

Taisirul Quran

তাদের উপর বর্ষণ করলাম (শাস্তির) বৃষ্টি, ভয় প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কতই না মন্দ!

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৬:১৭১

    এক বৃদ্ধা ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

  2. ২৬:১৭২

    অতঃপর অন্যদের সকলকে পুরোপুরি ধ্বংস করে দিলাম।

  3. ২৬:১৭৩

    তাদের উপর বর্ষণ করলাম (শাস্তির) বৃষ্টি, ভয় প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কতই না মন্দ!

  4. ২৬:১৭৪

    নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশই বিশ্বাস করে না।

  5. ২৬:১৭৫

    তোমার প্রতিপালক, তিনি মহা প্রতাপশালী, বড়ই দয়ালু।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৬৫-১৭৫ নং আয়াতের তাফসীরহযরত লূত (আঃ) তাঁর কওমকে এই বিশেষ নির্লজ্জতাপূর্ণ কাজ থেকে বিরত রাখতে গিয়ে বলেনঃ “তোমরা তোমাদের কাম প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে পুষদের নিকট যেয়ো না। বরং তোমরা তোমাদের হালাল স্ত্রীদের কাছে গিয়ে তোমাদের কাম বাসনা চরিতার্থ কর, যাদেরকে মহান আল্লাহ তোমাদের জোড়া বানিয়ে দিয়েছেন। তাঁর এ কথার উত্তরে তাঁর কওমের লোকেরা তাঁকে বললোঃ ‘হে লূত (আঃ)! তুমি যদি এ কাজ হতে বিরত না হও তবে অবশ্যই তোমাকে দেশ থেকে বের করে দেয়া হবে।…

সম্পূর্ণ তাফসির পড়ুন