সূরা আস-সাফফাত ৩৭:১২৮

৩৭:১২৮

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

illā ʿibāda l-lahi l-mukh'laṣīna

Taisirul Quran

কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩৭:১২৬

    আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।

  2. ৩৭:১২৭

    কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।

  3. ৩৭:১২৮

    কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।

  4. ৩৭:১২৯

    আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

  5. ৩৭:১৩০

    ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১২৩-১৩২ নং আয়াতের তাফসীর: হযরত কাতাদা (রঃ) ও মুহাম্মাদ ইবনে ইসহাক (র) বলেনঃ “বলা হয় যে, ইলিয়াস ছিল হযরত ইদরীস (আঃ)-এর নাম। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, ইলিয়াসই ছিলেন ইদরীস (আঃ)। যহাক (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলা হযরত হাকীল নবী (আঃ)-এর পরে তাঁকে বানী ইসরাঈলের মধ্যে প্রেরণ করেন। বানী ইসরাঈল ঐ সময় ‘বা'আল’ নামক মূর্তির পূজা। করতো। হযরত ইলিয়াস (আঃ) তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করতে নিষেধ করলেন। তাদের…

সম্পূর্ণ তাফসির পড়ুন