সূরা আর-রুম ৩০:২

৩০:২

غُلِبَتِ ٱلرُّومُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

ghulibati l-rūmu

Taisirul Quran

রোমানরা পরাজিত হয়েছে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৩০:১

    আলিম-লাম-মীম।

  2. ৩০:২

    রোমানরা পরাজিত হয়েছে।

  3. ৩০:৩

    নিকটস্থ ভূমিতে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে।

  4. ৩০:৪

    কয়েক (তিন থেকে নয়) বছরের মধ্যেই; (কোন্ কাজ হবে) আগে ও (কোন্ কাজ হবে) পরে সে ফয়সালা আল্লাহরই। সেদিন মু’মিনরা আনন্দ করবে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-৭ নং আয়াতের তাফসীরএই আয়াতগুলো ঐ সময় অবতীর্ণ হয় যখন পারস্য সম্রাট সাবুর সিরিয়া রাজ্য ও জযীরার আশে পাশের শহরগুলোর উপর বিজয় লাভ করে এবং রোমক সম্রাট হিরাক্লিয়াস পরাজিত হয়ে কনস্টান্টিনোপলে অবরুদ্ধ হন। দীর্ঘদিন ধরে অবরোধ চলতে থাকে। পরিশেষে পরিবর্তন হয় এবং হিরাক্লিয়াসের বিজয় লাভ হয়। বিস্তারিত বর্ণনা সামনে আসছে। এই আয়াতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রোমকদেরকে পরাজয়ের উপর পরাজয় বরণ করতে হয় এবং এতে মুশরিকরা খুবই…

সম্পূর্ণ তাফসির পড়ুন