সূরা আন-নাযি'আত ৭৯:৫

৭৯:৫

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا

উচ্চারণ (ইংরেজি হরফে)

fal-mudabirāti amran

Taisirul Quran

অতঃপর সব কাজের ব্যবস্থা করে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৭৯:৩

    শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,

  2. ৭৯:৪

    আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,

  3. ৭৯:৫

    অতঃপর সব কাজের ব্যবস্থা করে।

  4. ৭৯:৬

    সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,

  5. ৭৯:৭

    তারপর আসবে আরেকটি ভূকম্পন।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১-১৪ নং আয়াতের তাফসীরএখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে যারা কোন কোন মানুষের রূহ কঠিনভাবে টেনে বের করেন এবং কারো কারো রূহ এমন সহজভাবে ক্য করেন যে, যেন একটা বাঁধন খুলে দেয়া হয়েছে। কাফিরদের রূহ টেনে হিচড়ে বের করে নেয়া হয়, তারপর জাহান্নামে ডুবিয়ে দেয়া হয়। এটা মৃত্যুর সময়ের আলোচনা। মুজাহিদ (রঃ) বলেন যে, দ্বারা মৃত্যু উদ্দেশ্য। হযরত হাসান (রঃ) ও হযরত কাতাদাহ (রঃ) বলেন যে, (আরবি) দ্বারা নক্ষত্ররাজিকে বুঝানো হয়েছে। হযরত আতা ইবনে আবি রাবাহ (রঃ)…

সম্পূর্ণ তাফসির পড়ুন