সূরা আল-কাসাস ২৮:২০

২৮:২০

وَجَآءَ رَجُلٌ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَـٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّـٰصِحِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wajāa rajulun min aqṣā l-madīnati yasʿā qāla yāmūsā inna l-mala-a yatamirūna bika liyaqtulūka fa-ukh'ruj innī laka mina l-nāṣiḥīna

Taisirul Quran

নগরের প্রান্ত হতে এক লোক ছুটে আসল। সে বলল- ‘হে মূসা! পারিষদগণ তোমাকে হত্যার পরামর্শ করছে, কাজেই তুমি বাইরে চলে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ২৮:১৮

    শহরে তার সকাল হল ভীত-সন্ত্রস্ত অবস্থায়। হঠাৎ সে শুনল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল (আবার) সে সাহায্যের জন্য চীৎকার করছে। মূসা তাকে বলল- ‘তুমি প্রকাশ্যই একজন বেওকুফ লোক।

  2. ২৮:১৯

    অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হল, তখন সে বলল- ‘ওহে মূসা! তুমি কি আমাকে হত্যা করতে চাও যেভাবে গতকাল একটা লোককে হত্যা করেছ, তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, সংশোধনকারীদের মধ্যে গণ্য হতে চাচ্ছ না।’

  3. ২৮:২০

    নগরের প্রান্ত হতে এক লোক ছুটে আসল। সে বলল- ‘হে মূসা! পারিষদগণ তোমাকে হত্যার পরামর্শ করছে, কাজেই তুমি বাইরে চলে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী।

  4. ২৮:২১

    তখন মূসা ভীত-সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়ল সতর্কতার সঙ্গে। সে বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম গোষ্ঠী হতে রক্ষা কর।’

  5. ২৮:২২

    যখন সে মাদইয়ান অভিমুখী হল, সে বলল- ‘আশা করি আমার পালনকর্তা আমাকে সরল সোজা পথ দেখাবেন।’

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

এই আগন্তুককে (আরবি) বলা হয়েছে। আরবীতে পাকে (আরবি) বলা হয়। এ লোকটি যখন দেখলো যে, পুলিশ হযরত মূসা (আঃ)-এর পিছনে লেগে পড়েছে এবং তাঁকে ধরবার জন্যে বেরিয়ে গেছে তখন সে পায়ের ভরে দ্রুত দৌড়াতে শুরু করে এবং কাছের পথ ধরে চলে অতি তাড়াতাড়ি হযরত মূসা (আঃ)-এর নিকট পৌঁছে গিয়ে তাকে এ খবর অবহিত করে। সে তাঁকে বলেঃ “পারিষদবর্গ তোমাকে হত্যা করে ফেলার পরামর্শ করছে। সুতরাং তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি তো তোমার হিতাকাঙ্ক্ষী। সুতরাং হে মূসা (আঃ)! আমার কথা…

সম্পূর্ণ তাফসির পড়ুন