সূরা আল-হিজর ১৫:৮২

১৫:৮২

وَكَانُوا يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wakānū yanḥitūna mina l-jibāli buyūtan āminīna

Taisirul Quran

তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ১৫:৮০

    হিজর-এর লোকেরাও রসূলদেরকে অমান্য করেছিল।

  2. ১৫:৮১

    আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু তাত্থেকে তারা মুখ ফিরিয়েই রেখেছিল।

  3. ১৫:৮২

    তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত।

  4. ১৫:৮৩

    অতঃপর এক সকালে প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল।

  5. ১৫:৮৪

    তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮০-৮৪ নং আয়াতের তাফসীর “আসহাবুল হি’ দ্বারা সামূদ সম্প্রদায়কে বুঝানো হয়েছে। যারা তাদের নবী হযরত সালেহকে (আঃ) মিথ্যা প্রতিপন্ন করেছিল। এটা স্পষ্ট কথা যে, একজন নবীকে মিথ্যা প্রতিপন্নকারীরা যেন সমস্ত নবীকেই মিথ্যা প্রতিপন্নকারী। এ জন্যেই বলা হয়েছে, তারা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। তাদের কাছে এমন মু'জিযা' এসে পড়ে যার দ্বারা হযরত সা'লেহের (আঃ) সত্যবাদিতা তাদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়ে পড়ে। যেমন একটি কঠিন পাথরের পাহাড়ের মধ্য থেকে একটি…

সম্পূর্ণ তাফসির পড়ুন