১১৪টি সূরার মধ্যে ৮৮ নম্বর

সূরা আল-গাশিয়া পরিচিতি

আল-গাশিয়া পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৮৮ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ২৬। এটি মুসহাফের ৫৯২ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

سورةالغاشية৮৮

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
২৬
শব্দ
৯২
পারা
৩০৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৯২৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
১:৪৪মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৯২ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারায় রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

হযরত নুমান ইবনে বাশীর (রাঃ) হতে বর্ণিত এ হাদীসটি পূর্বে গত হয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) ঈদের নামাযে এবং জুমআর দিনে(আরবি) এবং পাঠ করতেন। ইমাম মালিক (রঃ) এর মুআত্তা নামক হাদীস গ্রন্থে রয়েছে যে, জুমআর নামাযে রাসূলুল্লাহ (সঃ) প্রথম রাকআতে সুরা জুমআহ্ এবং দ্বিতীয় রাকআতে সূরা (আরবি) পাঠ করতেন। (এ হাদীসটি সুনানে আবী দাউদ, সহীহ মুসলিম, সুনানে ইবনে মাজাহ এবং সুনানে নাসাঈর মধ্যেও বর্ণিত হয়েছে)১-৭ নং আয়াতের তাফসীরগাশিয়াহ্ হলো কিয়ামতের একটি নাম, কারণ এটা সবার উপর আসবে, সবাইকে ঘিরে ধরবে এবং ঢেকে ফেলবে। মুসনাদে ইবনে আবী হাতিমে হযরত আমর ইবনে মায়ুমুন (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী করীম (সঃ) একটি স্ত্রী লোকের পার্শ্ব দিয়ে গমন করার সময় শুনতে পান যে, পাঠ করছে। তখন তিনি দাড়িয়ে গিয়ে শুনতে থাকেন এবং বলেনঃ (আরবি) অর্থাৎ “হ্যা, আমার নিকট (কিয়ামতের সংবাদ) এসেছে।” এরপর আল্লাহ তা'আলা বলেনঃ সেইদিন বহু লোক হবে অপমানিত চেহারাবিশিষ্ট। অবমাননা তাদের উপর আপতিত হবে। তাদের পুণ্যকর্মসমূহ বিনষ্ট হয়ে যাবে। তারা বড় বড় কাজ করেছিল, আমলের জন্যে কষ্ট করেছিল, কিন্তু আজ তারা প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে।হযরত আবু ইমরান জাওফী (রঃ) হতে বর্ণিত আছে যে, একদা হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) এক রাহিবের (খ্রিষ্টান পাদ্রীর) আশ্রমের পার্শ্ব দিয়ে গমন করছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি ঐ রাহিবকে ডাক দেন।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৬টি শব্দএবং আরও ২টি
৮৮:৬
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ৪টি
৮৮:৩

যেভাবে শুরু

৮৮:১

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ

(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?

Taisirul Quran

যেভাবে শেষ

৮৮:২৬

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।

Taisirul Quran