সূরা আল-গাশিয়া ৮৮:১৫

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৮:১৩

    সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,

  2. ৮৮:১৪

    পানপাত্র থাকবে প্রস্তুত।

  3. ৮৮:১৫

    সারি সারি বালিশ,

  4. ৮৮:১৬

    আর থাকবে মখমল- বিছানো।

  5. ৮৮:১৭

    (ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

৮-১৬ নং আয়াতের তাফসীরএর পূর্বে পাপী, দুষ্কৃতিকারী এবং মন্দ লোকদের বর্ণনা এবং তাদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, এখন মহামহিমান্বিত আল্লাহ এখানে পুণ্যবান ও সঙ্কৰ্মশীলদের পরিণাম ও পুরস্কারের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে, সেইদিন এমন বহু চেহারা দেখা যাবে যাদের চেহারা থেকে তৃপ্তি ও আনন্দ উল্লাসের নিদর্শন প্রকাশ পাবে তারা নিজেদের সৎকাজের বিনিময় দেখে খুশী হবে। জান্নাতের উঁচু উঁচু অট্টালিকায় তারা অবস্থান করবে। সেখানে কোন প্রকারের বাজে কথা ও অশ্লীল…

সম্পূর্ণ তাফসির পড়ুন