সূরা আল-ফাজর ৮৯:৫

৮৯:৫

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

উচ্চারণ (ইংরেজি হরফে)

hal fī dhālika qasamun lidhī ḥij'rin

Taisirul Quran

অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৯:৩

    জোড় ও বেজোড়ের শপথ,

  2. ৮৯:৪

    আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,

  3. ৮৯:৫

    অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।

  4. ৮৯:৬

    তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?

  5. ৮৯:৭

    উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

সুনানে নাসাঈতে হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত মুআয (রাঃ) নামায পড়াচ্ছিলেন, একটি লোক এসে ঐ নামাযে শামিল হয়। হযরত মুআয (রাঃ) নামাযে কিরআত লম্বা করেন। তখন ঐ আগন্তুক জামাআত ছেড়ে দিয়ে মসজিদের এক কোণে গিয়ে একাকী নামায আদায় করে চলে যায়। হযরত মুআয (রাঃ) এ ঘটনা জেনে ফেলেন এবং রাসূলুল্লাহ (সঃ)-এর দরবারে হাযির হয়ে অভিযোগের আকারে এ ঘটনা বিবৃত করেন। রাসূলুল্লাহ (সঃ) তখন ঐ লোকটিকে ডেকে নিয়ে কারণ জিজ্ঞেস করলে সে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)!…

সম্পূর্ণ তাফসির পড়ুন