সূরা আল-বুরুজ ৮৫:১৫

৮৫:১৫

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ

উচ্চারণ (ইংরেজি হরফে)

dhū l-ʿarshi l-majīdu

Taisirul Quran

‘আরশের অধিপতি, মহা সম্মানিত।

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৮৫:১৩

    তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।

  2. ৮৫:১৪

    তিনি ক্ষমাশীল, প্রেমময়,

  3. ৮৫:১৫

    ‘আরশের অধিপতি, মহা সম্মানিত।

  4. ৮৫:১৬

    যা করতে চান তাই করেন।

  5. ৮৫:১৭

    তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১১-২২ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা নিজ শত্রুদের পরিণাম বর্ণনা করার পর তার বন্ধুদের পরিণাম বর্ণনা করতে গিয়ে বলেনঃ তাদের জন্যে বেহেশত রয়েছে তার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে। তাদের মত সফলতা আর কে লাভ করতে পারে? এরপর আল্লাহ তা'আলা বলেনঃ তোমার প্রতিপালকের মারা বা শাস্তি বড়ই কঠিন। তাঁর যে সব শত্রু তাঁর রাসূলদেরকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় তাদেরকে তিনি ব্যাপক শক্তির সাথে পাকড়াও করবেন, যে পাকড়াও থেকে মুক্তির কোন পথ তারা খুঁজে পাবে না। তিনি…

সম্পূর্ণ তাফসির পড়ুন