সূরা আয-যারিয়াত ৫১:২০

৫১:২০

وَفِى ٱلْأَرْضِ ءَايَـٰتٌ لِّلْمُوقِنِينَ

উচ্চারণ (ইংরেজি হরফে)

wafī l-arḍi āyātun lil'mūqinīna

Taisirul Quran

নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন,

প্রসঙ্গসহ পড়ুন

  1. ৫১:১৮

    আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।

  2. ৫১:১৯

    এবং তাদের ধন-মালে আছে যাঞ্ঝাকারী ও বঞ্চিতদের অধিকার (যা তারা আদায় করত)।

  3. ৫১:২০

    নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে আছে নিদর্শন,

  4. ৫১:২১

    আর (নিদর্শন আছে) তোমাদের মাঝেও, তোমরা কি দেখ না?

  5. ৫১:২২

    এবং আকাশে আছে তোমাদের রিযক আর আছে যার ও‘য়াদা তোমাদেরকে দেয়া হয়েছে।

পড়া চালিয়ে যান

তাফসির

সূত্র: Tafseer ibn Kathir

১৫-২৩ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা আল্লাহভীরু লোকদের পরিণামের বর্ণনা দিচ্ছেন যে, কিয়ামতের দিন তারা প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে। তাদের অবস্থা হবে ঐ অসৎ লোকেদের অবস্থার বিপরীত যারা শাস্তি-সাজার মধ্যে, শংখল-জিঞ্জীরের মধ্যে এবং কঠিন মারপিটের মধ্যে থাকবে। এই মুমিনদের নিকট আল্লাহ তাআলার পক্ষ হতে যে দায়িত্ব ও কর্তব্য এসেছিল তা তারা যথাযথভাবে পালন করতো। আর এর পূর্বেও আন্তরিকতার সাথে কাজ করতো। কিন্তু দুই কারণে এই তাফসীরের ব্যাপারে কিছু…

সম্পূর্ণ তাফসির পড়ুন