আল-হজ্জ : ২২:১৪
২২:১৪

إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا ٱلصَّـٰلِحَـٰتِ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ

Taisirul Quran

যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, আল্লাহ যা করতে চান, তাই করেন।

Tafseer ibn Kathir

মন্দ লোকদের বর্ণনা দেয়ার পর আল্লাহ তাআলা ভাল লোকদের বর্ণনা দিচ্ছেন। যাদের অন্তরে বিশ্বাসের জ্যোতি রয়েছে এবং যাদের আমলে সুন্নাত প্রকাশ পায়, যারা সৎকার্যের দিকে অগ্রসর হয় ও মন্দ কার্য হতে দূরে থাকে। তারা সুউচ্চ প্রাসাদ লাভ করবে এবং উচ্চ মর্যাদায় সমাসীন হবে। কেননা, তারা সুপথ প্রাপ্ত। তাদের ছাড়া অন্যেরা হলো অচেতন। মহান আল্লাহ যা ইচ্ছা করেন তা-ই করে থাকেন। তার কাজে বাধা দেয়ার কেউই নেই।