১১৪টি সূরার মধ্যে ৪৩ নম্বর

সূরা আয-যুখরুফ পরিচিতি

আয-যুখরুফ পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৪৩ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৮৯। এটি মুসহাফের ৪৮৯ থেকে ৪৯৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৫ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالزخرف৪৩

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৮৯
শব্দ
৮৩০
পারা
২৫৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৪৮৯–৪৯৫৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
২০:৪৭মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৪৮৯ থেকে ৪৯৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৫ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-৮ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা কুরআন কারীমের শপথ করেছেন যা সুস্পষ্ট, যার অর্থ জাজ্বল্যমান এবং যার শব্দগুলো উজ্জ্বল। যা সর্বাপেক্ষা সুন্দর ও অলংকারপূর্ণ আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে। এটা এই জন্যে যে, যেন লোকজন জানে, বুঝে ও উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ বলেনঃ “আমি এই কুরআনকে আরবী ভাষায় অবতীর্ণ করেছি।' যেমন অন্য জায়গায় তিনি বলেনঃ (আরবী) অর্থাৎ “আমি এই কুরআনকে স্পষ্ট আরবী ভাষায় অবতীর্ণ করেছি।”(২৬:১৯৫)মহান আল্লাহ বলেনঃ “এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে, এটা মহান, জ্ঞানগর্ভ। উম্মুল কিতাব অর্থ লাওহে মাহফু। (আরবী) অর্থ আমার নিকট। (আরবী) অর্থ মরতবা, ইযযত, শরাফত ও ফযীলত। (আরবী) অর্থ দৃঢ়, মযবূত, বাতিলের সাথে মিলিত হওয়া এবং অন্যায়ের সাথে মিশ্রিত হওয়া হতে পবিত্র। অন্য জায়গায় এই পবিত্র কালামের বুযুর্গীর বর্ণনা নিম্নরূপে দেয়া হয়েছেঃ (আরবী) অর্থাৎ “নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, যারা পূত পবিত্র তারা ব্যতীত অন্য কেউ স্পর্শ করে না।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
২৫টি শব্দ
৪৩:৩২
সংক্ষিপ্ততম আয়াত
১টি শব্দ
৪৩:১

যেভাবে শুরু

৪৩:১

حمٓ

হা-মীম।

Taisirul Quran

যেভাবে শেষ

৪৩:৮৯

فَٱصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَـٰمٌ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ

কাজেই তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও আর বল- (তোমাদের প্রতি) সালাম। শীঘ্রই তারা জানতে পারবে (তাদের আচরণের পরিণতি কী)।

Taisirul Quran