১১৪টি সূরার মধ্যে ২৬ নম্বর

সূরা আশ-শুআ'রা পরিচিতি

আশ-শুআ'রা পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ২৬ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ২২৭। এটি মুসহাফের ৩৬৭ থেকে ৩৭৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ১৯ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالشعراء২৬

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
২২৭
শব্দ
১,৩১৮
পারা
১৯৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৩৬৭–৩৭৬৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
৩০:০৩মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৩৬৭ থেকে ৩৭৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ১৯ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

মালিক (রঃ)-এর রিওয়াইয়াতকৃত তাফসীরে এই সূরার নাম দেয়া হয়েছে সূরায়ে জামেআহ’। ১-৯ নং আয়াতের তাফসীরহুরূফে মুকাত্তাআতের আলোচনা সূরায়ে বাকারার তাফসীরের শুরুতে গত হয়েছে। অতঃপর মহান আল্লাহ বলেনঃ এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, যা খুবই স্পষ্ট, সম্পূর্ণ পরিষ্কার এবং হক ও বাতিল, ভাল ও মন্দের মধ্যে ফায়সালা ও পার্থক্যকারী।মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে সম্বোধন করে বলেনঃ তারা ঈমান আনয়ন করছে না বলে তুমি দুঃখ করো না এবং নিজেকে ধ্বংস করে ফেলো না। এভাবে তিনি স্বীয় নবী (সঃ)-কে সান্ত্বনা দিচ্ছেন। যেমন অন্য জায়গায় তিনি বলেনঃ (আরবি)অর্থাৎ “তারা ঈমান আনয়ন করছে না বলে তুমি দুঃখ করে নিজেকে ধ্বংস করো না।” (৩৫: ৮) আর এক জায়গায় বলেনঃ (আরবি) অর্থাৎ “হয়তো তাদের পিছনে পড়ে তুমি আত্মবিনাশী হয়ে পড়বে।” (১৮৪৬)মহান আল্লাহ বলেনঃ আমি ইচ্ছা করলে আকাশ হতে তাদের নিকট এক নিদর্শন প্রেরণ করতাম, ফলে তাদের গ্রীবা বিনত হয়ে পড়তো ওর প্রতি। অর্থাৎ তাদেরকে ঈমান আনয়নে বাধ্য করার ইচ্ছা করলে আমি এমন জিনিস আকাশ হতে অবতীর্ণ করতাম যে, তা দেখে তারা ঈমান আনতে বাধ্য হতো। কিন্তু আমি তো তাদের ঈমান আনা বা না আনা তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। অন্য আয়াতে রয়েছেঃ (আরবি)অর্থাৎ “তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সবাই অবশ্যই ঈমান আনয়ন করতো। তুমি কি লোকদেরকে বাধ্য করবে যে পর্যন্ত না তারা মুমিন হয়?”

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
২১টি শব্দ
২৬:৪৯
সংক্ষিপ্ততম আয়াত
১টি শব্দ
২৬:১

যেভাবে শুরু

২৬:১

طسٓمٓ

ত্ব-সীন-মীম।

Taisirul Quran

যেভাবে শেষ

২৬:২২৭

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ

কিন্তু ওরা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকাজ করে আর আল্লাহকে খুব বেশি স্মরণ করে আর নির্যাতিত হওয়ার পর নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে। যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন্ (মহা সংকটময়) জায়গায় তারা ফিরে যাচ্ছে।

Taisirul Quran