যেভাবে শুরু
৩০:১الٓمٓ
আলিম-লাম-মীম।
১১৪টি সূরার মধ্যে ৩০ নম্বর
আর-রুম পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৩০ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৬০। এটি মুসহাফের ৪০৪ থেকে ৪১০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২১ নম্বর পারার মধ্যে রয়েছে।
এটি মুসহাফের ৪০৪ থেকে ৪১০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২১ নম্বর পারার মধ্যে রয়েছে।
Tafseer ibn Kathir
এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ
১-৭ নং আয়াতের তাফসীরএই আয়াতগুলো ঐ সময় অবতীর্ণ হয় যখন পারস্য সম্রাট সাবুর সিরিয়া রাজ্য ও জযীরার আশে পাশের শহরগুলোর উপর বিজয় লাভ করে এবং রোমক সম্রাট হিরাক্লিয়াস পরাজিত হয়ে কনস্টান্টিনোপলে অবরুদ্ধ হন। দীর্ঘদিন ধরে অবরোধ চলতে থাকে। পরিশেষে পরিবর্তন হয় এবং হিরাক্লিয়াসের বিজয় লাভ হয়। বিস্তারিত বর্ণনা সামনে আসছে। এই আয়াতের ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রোমকদেরকে পরাজয়ের উপর পরাজয় বরণ করতে হয় এবং এতে মুশরিকরা খুবই আনন্দিত হয়। কেননা, তাদের মত পারস্যবাসীরাও ছিল মূর্তিপূজক। আর মুসলমানরা কামনা করতো যে, যেন রোমকরা পারসিকদের উপর বিজয় লাভ করে। কেননা, কমপক্ষে তারা আহলে কিতাব তো ছিল।হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এ ঘটনাটি বর্ণনা করলে রাসূলুল্লাহ্ (সঃ) বলেনঃ “রোমকরা সত্বরই বিজয় লাভ করবে।” হযরত আবু বকর (রাঃ) এ খবর মুশরিকদের নিকট পৌছালে তারা বলেঃ “এসো, একটি সময়কাল নির্ধারণ কর। যদি এই সময়ের মধ্যে রোমকরা বিজয় লাভ না করে তবে তোমরা আমাদেরকে এতো এতো দিবে। আর যদি তোমাদের কথা সত্যে পরিণত হয় তবে আমরা তোমাদেরকে এতো এতো দিবো।” সুতরাং পাঁচ বছরের মেয়াদ নির্ধারিত হলো। এই মেয়াদও পূর্ণ হয়ে গেল, কিন্তু রোমকরা বিজয় লাভে সমর্থ হলো না। হযরত আবু বকর (রাঃ) নবী (সঃ)-এর খিদমতে এ খবরও পৌঁছিয়ে দিলেন।
الٓمٓ
আলিম-লাম-মীম।
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ وَلَا يَسْتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
কাজেই তুমি ধৈর্য ধর, আল্লাহর ও‘য়াদা সত্য। যারা দৃঢ় বিশ্বাস রাখে না, তারা যেন তোমাকে উত্তেজিত না করতে পারে।