১১৪টি সূরার মধ্যে ৫৬ নম্বর

সূরা আল-ওয়াকিয়া পরিচিতি

আল-ওয়াকিয়া পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৫৬ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৯৬। এটি মুসহাফের ৫৩৪ থেকে ৫৩৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৭ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالواقعة৫৬

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৯৬
শব্দ
৩৭৯
পারা
২৭৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৩৪–৫৩৭৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
১২:২২মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৩৪ থেকে ৫৩৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৭ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, একদা হযরত আবু বকর (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হ্যাঁ, আমাকে সূরায়ে হূদ, সূরায়ে ওয়াকিআহ, সূরায়ে মুরসালাত, সূরায়ে আম্মা ইয়াতাসাআলুন এবং সূরায়ে ইশ শামসু কুওভিরাত বৃদ্ধ করে ফেলেছে।” (এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান গারীব বলেছেন)হযরত আবু যাবিরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আবদুল্লাহ রোগাক্রান্ত হন, যে রোগে তিনি মৃত্যুবরণ করেন, তাঁর ঐ রোগের সময় হযরত উসমান ইবনে আফফান (রাঃ) তাঁকে দেখতে যান। তাকে তিনি জিজ্ঞেস করেনঃ “আপনার অভিযোগ কি?” হযরত আবদুল্লাহ (রাঃ) উত্তরে বলেনঃ “আমার পাপরাশি।” হযরত উসমান আবার প্রশ্ন করেনঃ “আপনার আকাক্ষা কি?" তিনি জবাব দেনঃ “আমার প্রতিপালকের রহমত।” হযরত উসমান (রাঃ) প্রশ্ন করেনঃ “কোন ডাক্তারকে পাঠিয়ে দেবো কি?" উত্তরে তিনি বললেনঃ “ডাক্তারই তো আমাকে রোগাক্রান্ত করেছেন?” হযরত উসমান (রাঃ) জিজ্ঞেস করলেনঃ “আপনার জন্যে কিছু মাল পাঠাবার নির্দেশ দিবো কি?” তিনি উত্তর দিলেনঃ “আমার মালের কোন প্রয়োজন নেই।” হযরত উসমান (রাঃ) বলেনঃ “আপনার পরে আপনার সন্তানদের কাজে লাগবে?” তিনি বললেনঃ “আমার সন্তানরা দরিদ্র হয়ে পড়বে আপনি এ আশংকা করেন? তাহলে জেনে রাখুন যে, আমি আমার সন্তানদেরকে প্রতি রাত্রে সূরায়ে ওয়াকিআহ পাঠের নির্দেশ দিয়েছি।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৯টি শব্দএবং আরও ১টি
৫৬:৪৭
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ১৪টি
৫৬:৩

যেভাবে শুরু

৫৬:১

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,

Taisirul Quran

যেভাবে শেষ

৫৬:৯৬

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।

Taisirul Quran