১১৪টি সূরার মধ্যে ৭৫ নম্বর

সূরা আল-ক্বিয়ামাহ পরিচিতি

আল-ক্বিয়ামাহ পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ৭৫ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ৪০। এটি মুসহাফের ৫৭৭ থেকে ৫৭৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৯ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالقيامة৭৫

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
৪০
শব্দ
১৬৪
পারা
২৯৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৫৭৭–৫৭৮৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
৩:২১মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৫৭৭ থেকে ৫৭৮ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ২৯ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-১৫ নং আয়াতের তাফসীর এটা কয়েকবার বর্ণনা করা হয়েছে যে, যে জিনিসের উপর শপথ করা হয় ওটা যদি প্রত্যাখ্যান করার জিনিস হয় তবে ওর পূর্বে (আরবি) এ কালেমাটি নেতিবাচকের গুরুত্বের জন্যে আনয়ন করা বৈধ। এখানে কিয়ামত সংঘটিত হওয়ার উপর এবং অজ্ঞ লোকদের এর প্রত্যাখ্যানের উপর যে, কিয়ামত হবে না, শপথ করা হচ্ছে। মহান আল্লাহ তাই বলছেনঃ আমি শপথ করছি কিয়ামত দিবসের এবং আরো শপথ করছি তিরস্কারকারী আত্মার।হযরত হাসান (রঃ) বলেন যে, কিয়ামতের কসম, এবং তিরস্কারকারী আত্মার কসম নয়। হযরত কাতাদাহ (রঃ) বলেন যে, দুটোরই কসম! হযরত হাসান (রঃ) ও হযরত আ’রাজ (রঃ)-এর কিরআতে (আরবি) রয়েছে। এর দ্বারাও হযরত হাসান (রঃ)-এর উক্তি প্রাধান্য পাচ্ছে। কেননা, তাঁর মতে প্রথমটির শপথ এবং দ্বিতীয়টির শপথ নয়। কিন্তু সঠিক উক্তি এই যে, আল্লাহ পাক দুটোরই শপথ করেছেন। যেমন হযরত কাতাদাহ (রঃ) বলেছেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) এবং হযরত সাঈদ ইবনে জুবায়ের হতেও এটাই বর্ণিত আছে। কিয়ামতের দিন সম্পর্কে সবাই অবহিত। (আরবি)-এর তাফসীরে হযরত হাসান বসরী (রঃ) হতে বর্ণিত আছে যে, এর দ্বারা মুমিনের নফস উদ্দেশ্য এটা সব সময় নিজেই নিজেকে তিরস্কার করতে থাকে যে, এটা কেন করলে? কেন এটা খেলে? কেন এই ধারণা মনে এলো? হ্যাঁ, তবে ফাসিকের নফস সদা উদাসীন থাকে।

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৭টি শব্দ
৭৫:৪০
সংক্ষিপ্ততম আয়াত
২টি শব্দএবং আরও ১টি
৭৫:৮

যেভাবে শুরু

৭৫:১

لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ

আমি কসম করছি ক্বিয়ামতের দিনের,

Taisirul Quran

যেভাবে শেষ

৭৫:৪০

أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ

এহেন স্রষ্টা কি মৃতকে আবার জীবিত করতে সক্ষম নন?

Taisirul Quran