১১৪টি সূরার মধ্যে ২৩ নম্বর

সূরা আল-মুমিনুন পরিচিতি

আল-মুমিনুন পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে ২৩ নম্বর সূরা। এটি মাক্কী সূরা, আয়াত সংখ্যা ১১৮। এটি মুসহাফের ৩৪২ থেকে ৩৪৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ১৮ নম্বর পারার মধ্যে রয়েছে।

سورةالمؤمنون২৩

এক নজরে

অবতীর্ণ
মাক্কীمكية
আয়াত
১১৮
শব্দ
১,০৫০
পারা
১৮৩০-এর মধ্যে
মুসহাফের পৃষ্ঠা
৩৪২–৩৪৯৬০৪-এর মধ্যে
তিলাওয়াত
২২:৩৯মিনিটতিলাওয়াত: মিশারি রাশিদ আল-আফাসি

কুরআনে এর অবস্থান

এটি মুসহাফের ৩৪২ থেকে ৩৪৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ১৮ নম্বর পারার মধ্যে রয়েছে।

Tafseer ibn Kathir

তাফসির ইবনে কাসির থেকে

এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসিরের শুরুর অংশ

১-১১ নং আয়াতের তাফসীর: হযরত উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর উপর যখন অহী অবতীর্ণ হতো তখন তাঁর মুখের কাছে মৌমাছির গুন্গুন্ শব্দের মত শব্দ শোনা যেতো। একদা তার উপর এ অবস্থাই ঘটে। অল্পক্ষণ পরে যখন অহী অবতীর্ণ হওয়ার কাজ শেষ হয় তখন তিনি কিবলামুখী হয়ে স্বীয় হস্তদ্বয় উত্তোলন করতঃ নিম্নের দু'আটি পাঠ করেনঃ (আরবী) অর্থাৎ “হে আল্লাহ! আমাদেরকে বেশী করে দিন, কম করবেন না। আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। আমাদেরকে প্রদান করুন, বঞ্চিত করবেন না। অন্যদের উপর আমাদেরকে পছন্দ করে নিন, আমাদের উপর অন্যদেরকে পছন্দ করবেন না। আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকে সন্তুষ্ট করুন। তারপর তিনি (আরবী) হতে দশটি আয়াত পর্যন্ত পাঠ করেন। (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে মুনকার বলেছেন। কেননা এর বর্ণনাকারী শুধু ইউনুস ইবনে সুলায়েম রয়েছেন, যিনি মুহাদ্দিসদের নিকট পরিচিত নন)হযরত ইয়াযীদ ইবনে বাবনুস (রঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র কেমন ছিল? উত্তরে তিনি বলেনঃ “কুরআনই ছিল রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র।” অতঃপর তিনি (আরবী) হতে (আরবী) পর্যন্ত পাঠ করেন। তারপর বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর চরিত্র এরূপই ছিল।”

সম্পূর্ণ তাফসির পড়ুন

প্রতিটি আয়াতের দৈর্ঘ্য

দীর্ঘতম আয়াত
৩২টি শব্দ
২৩:২৭
সংক্ষিপ্ততম আয়াত
৩টি শব্দএবং আরও ১টি
২৩:১

যেভাবে শুরু

২৩:১

قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ

মু’মিনরা সফলকাম হয়ে গেছে।

Taisirul Quran

যেভাবে শেষ

২৩:১১৮

وَقُل رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

কাজেই বল : ‘হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও রহম কর, তুমি রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’

Taisirul Quran